Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাজশাহী শিল্পকলা একাডেমীতে

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই....ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রাজশাহী

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৬:২১ পিএম
দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই....ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, দিল্লির ভয় দেখিয়ে কোনো লাভ হবে না এবং দেশের মাটিতে ষড়যন্ত্রকারীদের কোনো স্থান হবে না।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯৯৬ সালের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন।

দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর।’ যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতে চলে যাওয়ার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা।

জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)