ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আগামী দুই বছরের জন্য ২৯ সদস্যের

সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:৩৭ পিএম
সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে "চিটাগাংরোড রেন্ট-এ-কার" মালিক সমিতির আগামী দুই বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থিত চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ, সদস্য এবং বিএনপি, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে সমিতির সার্বিক উন্নতি, রেন্ট-এ-কার ব্যবসায়ীদের কল্যাণ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে সমিতির নতুন উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

উপদেষ্টা মণ্ডলী সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টি এইচ তোফা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল শ্যামল এবং সমিতির সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

নতুন কার্যকরী কমিটিতে সিনিয়র সভাপতি করা হয়েছে মোঃ সিরাজুল ইসলাম সিরাজকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ ফারুক হোসেন (সাংবাদিক) ও মোঃ মফিজুল হক।

সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নজরুল ইসলাম (বাবু)। সহ-সেক্রেটারি হিসেবে রয়েছেন মোঃ অহিদুল ইসলাম ও মোঃ সোহেল।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ লিটন ওস্তাদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ শফিক ও মোঃ দেলোয়ার হোসেন মোল্লা।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল রশিদ এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে মোঃ এরশাদ হোসেন।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে মোঃ ফারুক হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম (বাগীনা), দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল হক এবং সহ-দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন, মোঃ পান্না, মোঃ আল-আমীন, মোঃ মোশারফ হোসেন, মোঃ ইব্রাহীম মোল্লা ও মোঃ আব্দুল মালেক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে চিটাগাংরোড এলাকার রেন্ট-এ-কার ব্যবসায়ীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের অধিকার আদায়ে সমিতি কার্যকর ভূমিকা রাখবে।

মিলাদ মাহফিল শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ সমিতির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং আগামী দুই বছর ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)