ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে...ডিআইজি স্বামীর জানাজা-দাফন শেষে আবারও কারাগারে ফিরলেন....সাবেক মন্ত্রী দীপু মনি পুকুরে বিষ প্রয়োগ করে ২লক্ষ টাকার মাছ হত্যা, প্রকাশ্যে হত্যারসহ মুর্গীর ফার্ম জ্বালিয়ে দেয়ার হুমকি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ গ্রেফতার, মামলা ৫৯ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন....জামায়াত আমির বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বড় অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হলেন....রুহুল কবির রিজভী ইরানের হরমুজে গোপন নৌ-করিডোরে প্রতিদিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ১ কোটি ব্যারেল তেল রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জ উপজেলার ৬টি সড়ক

এলজিইডির রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বৈঠক

শাহ কামাল সবুজ,নারায়ণগঞ্জ থেকে ফিরে :

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৩:১২ পিএম
এলজিইডির রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বৈঠক

নারায়ণগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি সড়ককে Core Road Network (CRN)-এর আওতায় আনার সুপারিশ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে এলজিইডি নারায়ণগঞ্জ সদর ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রকল্পের সহায়তায় আয়োজিত এক কর্মশালায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ জনের মতো এ আলোচনা সভায় অংশগ্রহণ ও সীদ্ধান্ত নেয়া হয়।

জনাব, ইয়াসির আরাফাত (উপজেলা প্রকৌশলী) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস, এম ফয়েজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সুরাইয়া আশরাফি প্রমুখ।

আজ বুধবার ১৯শে আগস্ট কর্মশালায় সদর উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চাহিদা, যানবাহনের চাপ, অর্থনৈতিক গুরুত্ব এবং সড়কগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি সড়ককে কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মশালায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম জীবন, বর্তমান সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন পন্টিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সদর একটি শিল্প ও বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ এলাকা।

এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত।

তাই নির্বাচিত গুরুত্বপূর্ণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজন অনুযায়ী প্রশস্তকরণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোর রোড নেটওয়ার্কের আওতায় এ সড়কগুলোর উন্নয়ন ও ব্যবস্থাপনা করা হলে পণ্য ও যাত্রী পরিবহন আরও নির্বিঘ্ন হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

বক্তারা আরও বলেন, সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি।

একই সঙ্গে নতুন সড়ক নির্মাণ বা পুনর্নির্মাণের পর নির্ধারিত কিউরিং সময় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অনেক ক্ষেত্রে ব্যারিকেড সরিয়ে বা ভেঙে নির্ধারিত সময়ের আগেই যানবাহন চলাচল শুরু করায় সদ্য নির্মিত সড়কের স্থায়িত্ব ও গুণগতমান ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপরও তারা গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সংশ্লিষ্টরা মত দেন, শুধু সড়ক নির্মাণ নয়, এর সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ড্রেনেজ অবকাঠামো নিশ্চিত করার সমন্বিত উদ্যোগই নারায়ণগঞ্জ সদর উপজেলার টেকসই ও আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)