ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে...ডিআইজি স্বামীর জানাজা-দাফন শেষে আবারও কারাগারে ফিরলেন....সাবেক মন্ত্রী দীপু মনি পুকুরে বিষ প্রয়োগ করে ২লক্ষ টাকার মাছ হত্যা, প্রকাশ্যে হত্যারসহ মুর্গীর ফার্ম জ্বালিয়ে দেয়ার হুমকি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ গ্রেফতার, মামলা ৫৯ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন....জামায়াত আমির বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বড় অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হলেন....রুহুল কবির রিজভী ইরানের হরমুজে গোপন নৌ-করিডোরে প্রতিদিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ১ কোটি ব্যারেল তেল রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ গ্রেফতার, মামলা ৫৯

এস এম মিজান

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:১৫ পিএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ গ্রেফতার, মামলা ৫৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার(১৯ আগষ্ট) আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৮০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৫ জন, মিরপুর বিভাগ থেকে ১৩২ জন, গুলশান বিভাগ থেকে ৪০ জন, উত্তরা বিভাগ থেকে ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন ও ৫ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।

এছাড়া ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুইটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি প্রাইভেটকারের রিমোট চাবি এবং দুইজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)