Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান....সোহেল তাজ শেখ হাসিনা ফিরলে বিচার নিশ্চিত করতে প্রস্তুত....আসিফ মাহমুদ শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না....তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’যুক্তরাজ্যের নতুন নাম....নেতানিয়াহুর কটাক্ষ ৯০-এর আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া...রিজভী দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২ তম জম্মদিনে লাখ লাখ শ্রমিক কর্মহীন শত শত শিল্পকারখানা বন্ধ সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি’র বিদ্যুৎ চুরি করে কোটিপতি প্রকৌশলী জাহাঙ্গির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ

দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর :

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৬:৩০ পিএম
দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে।

ইউনিটটি সচল থাকা অবস্থায় জাতীয় গ্রিডে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটি শনাক্ত করে তা দ্রুত মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে ইউনিটটি পুনরায় চালু করা হবে।

বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছিল।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, এর আগেও গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়েছিল। পরে মেরামত শেষে ২ আগস্ট আবার

উৎপাদনে ফেরে ইউনিটটি। এদিকে, বর্তমানে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

আর ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)