Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন পশ্চিমবঙ্গে আজান বন্ধে খুলে নেওয়া হচ্ছে মসজিদের মাইক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির

ক্ষমতার পালাবদলে বিএনপিও আগের সরকারের পথেই হাঁটছে...সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০১:০৪ পিএম
ক্ষমতার পালাবদলে বিএনপিও আগের সরকারের পথেই হাঁটছে...সারজিস আলম

সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তার দাবি, ১৬ বছর ধরে নিপীড়নের শিকার হওয়া বিএনপি এখন ক্ষমতার পরিবর্তনের পর আগের সরকারের মতো একই আচরণ করছে।

বুধবার (০৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তানভীরের গ্রেপ্তারের তথ্য জানিয়ে এ মন্তব্য করেন সারজিস আলম।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘হবিগঞ্জ ও সিলেটে সন্ত্রাসী হামলার পর, রড দিয়ে আঘাত করে আলিফের চোখ নষ্ট করে ফেলার পর কয়েকদিন আগে গাজী সালাউদ্দিন তানভীর জনাব তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট করে।

সেই লেখাটা দেখে আমরা তাকে জানাই এই ধরনের লেখা আমরা কোনভাবেই সমর্থন করি না।

কিছুক্ষণ পরেই তিনি তার পোস্ট ডিলিট করেন। পরবর্তীতে আমরা দেখতে পাই ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে ওই লেখার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে আর এই ধরনের লেখার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বস্ত করেন।

এছাড়াও পার্টির পক্ষ থেকে তাকে এই বিষয়ের জন্য শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়ার মতো গুরুতর শাস্তি দেওয়া হয়।

তারপরও বগুড়া জেলা বিএনপি'র নেতৃস্থানীয় একজন তার বিরুদ্ধে মামলা করে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভোর ৪টায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

এনসিপির এই নেতা আরও লিখেছেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করলো, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল, পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করল, পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

এতোকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইলো!

অথচ বিগত দুই বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে, কমেন্টে আমাদেরকে নিয়ে এমন কিছু নাই যেটা বলে নাই কিংবা লিখে নাই!’

পোস্টের শেষাংশে সারজিস আলম অভিযোগ করেন, ‘যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।

অথচ রড দিয়ে আঘাত করে ছাত্রদলের যে সন্ত্রাসীরা আলিফের চোখ তুলে নিল তাদের একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)