ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হালাল উপার্জনের পথ দেখিয়েছে আল-কোরআন ● সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সুরতহাল প্রতিবেদনে যা আছে ● চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোটগ্রহণ শেষ,চলছে গণনা ● মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেয়ার নির্দেশ ● পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক করেছে....কাস্টমস গোয়েন্দা ● তাহসিফ সাউরির সব বিষয় জেনে কথা বলব....স্বরাষ্ট্রমন্ত্রী ● যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সেমিনার রবিবার,১ নভেম্বরের ● এই 'বিগ-বি' প্রকল্প, বাংলাদেশের সঙ্গে কেন ভারতকেও চায় জাপান...? ● কে হতে যাচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তাহসিফ সাউরির সব বিষয় জেনে কথা বলব....স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৫:২০ পিএম
তাহসিফ সাউরির সব বিষয় জেনে কথা বলব....স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এর আগে সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না।

কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের ময়নাতদন্ত হচ্ছে। তারপর আমরা সব বিষয় জেনে কথা বলব।’

নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)