ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হালাল উপার্জনের পথ দেখিয়েছে আল-কোরআন ● সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সুরতহাল প্রতিবেদনে যা আছে ● চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোটগ্রহণ শেষ,চলছে গণনা ● মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেয়ার নির্দেশ ● পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক করেছে....কাস্টমস গোয়েন্দা ● তাহসিফ সাউরির সব বিষয় জেনে কথা বলব....স্বরাষ্ট্রমন্ত্রী ● যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সেমিনার রবিবার,১ নভেম্বরের ● এই 'বিগ-বি' প্রকল্প, বাংলাদেশের সঙ্গে কেন ভারতকেও চায় জাপান...? ● কে হতে যাচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে

সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি....স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ১০:২৮ এ এম
সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি....স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি সহজ-সরল মানুষ।

আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত এমন কথা বলেছেন।

তাঁর বক্তব্য ঠিক হয়নি, এমন কথা বলা উচিত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না।

এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও সরকারের অগ্রাধিকার।

এখন পর্যন্ত ক্রসফায়ার ও হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে।

তিনি আরও বলেছিলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)