ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে...ডিআইজি স্বামীর জানাজা-দাফন শেষে আবারও কারাগারে ফিরলেন....সাবেক মন্ত্রী দীপু মনি পুকুরে বিষ প্রয়োগ করে ২লক্ষ টাকার মাছ হত্যা, প্রকাশ্যে হত্যারসহ মুর্গীর ফার্ম জ্বালিয়ে দেয়ার হুমকি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ গ্রেফতার, মামলা ৫৯ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন....জামায়াত আমির বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বড় অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হলেন....রুহুল কবির রিজভী ইরানের হরমুজে গোপন নৌ-করিডোরে প্রতিদিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ১ কোটি ব্যারেল তেল রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে...স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৩:১৬ পিএম
সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে...স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনে সেই সংশোধিত বিধানের আওতায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিক ভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এবারের নির্বাচনে বিরোধী দলের প্রার্থীও রয়েছেন। তার মতে, রাষ্ট্রপতি নির্বাচন এভাবেই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে হওয়া উচিত।

তিনি বলেন, এমন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ কাঙ্ক্ষিত গণতান্ত্রিক চর্চার সুযোগ দেখতে পাবে।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিতে বিরোধী দল এখনো যুক্ত হয়নি।

তবে ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদে থাকা বিধান অনুসরণ করেই অনুষ্ঠিত হবে।

বর্তমানে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে এই বিধান নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক পর্যায়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)