Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে

আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই...বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৮:১৩ পিএম
আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই...বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত সভায় অনুষ্টিত হয়।

আজ ২৩ জুলাই দুপুর ১টায় সচিবালয় হল রুমে  সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি, ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই।

সেলক্ষ্যে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোর আধুনিকায়নের উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি।

মন্ত্রী কক্সবাজারের উন্নয়নে ইকো ট্যুরিজম মডেল অনুসরণ করার আহ্বান জানান।

এছাড়া পর্যটন হাব হিসেবে কক্সবাজারকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অল্প সময়ের মধ্যেই আমরা করতে পারবো বলে আশা করি।

নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হলে বিদেশী পর্যটকদের জন্য কক্সবাজার আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।

নতুন মাস্টারপ্ল্যানে কক্সবাজারকে একটি অত্যাধুনিক পর্যটন হাবে রুপ দেয়া হবে। সভায় মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট তৈরি এবং Blue Economy University স্থাপনের বিষয়েও বিশদ আলোচনা হয়।

সভার শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অতিদ্রুত উপস্থিত অংশীজনের প্রস্তাবনা সম্বলিত কক্সবাজার স্মার্ট সিটি তৈরিতে একটি মাস্টারপ্ল্যান এর কাজ শুরু করার নির্দেশ দেন।

সভায় অর্থ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)