Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এসএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এ মাসের শেষের দিকে বলছেন বোর্ড...চেয়ারম্যান

এস এম মিজান

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৭:৪৫ পিএম
এসএসসির ও সমমান পরীক্ষার  ফল প্রকাশ এ মাসের শেষের দিকে বলছেন বোর্ড...চেয়ারম্যান

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে।

এরপর শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে।

আমরা ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেব। এরপর ফল প্রকাশের তারিখ মন্ত্রণালয় নির্ধারণ করবে।

আমরা আমাদের প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছি। জানা গেছে, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে।

আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন।

এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

ফল শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

এরপর নির্ধারিত দিনে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)