ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৫:৫৬ পিএম
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ১৮ নভেম্বর রাত থেকে আজ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর সকাল পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন পর্যায় ও পদে দায়িত্ব পালনকারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— নাসিকের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নুর হোসেন (২৮), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আনামত উল্লাহ সোহেল (৩৪), সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন (৫৬), রাজধানী ঢাকার কলাবাগান থানা শাখার স্বেচ্ছাসেবক লীগের ১৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মোশারফ হোসেন (৫৫) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আরিফ হাসান রকি (৩০)।

গ্রেপ্তারদের মধ্যে চারজন সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং মো. মোশারফ হোসেন ঢাকার কলাবাগান এলাকার বাসিন্দা।

এদিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)