ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় লিপ্ত হন।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দলীয় পরিচয়ে মিছিল বের করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে।

মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)