Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নওগাঁ পোরশা উপজেলায়

নিতপুর ঘাটে পূণর্ভবা নদীর দেশীয় নানা প্রজাতির তাজা মাছের কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক নওগাঁ

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০২:১৬ পিএম
নিতপুর ঘাটে পূণর্ভবা নদীর দেশীয় নানা প্রজাতির তাজা মাছের কেনাবেচা

নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নিতপুর ঘাটে পূণর্ভবা নদীর তাজা মাছে জমে উঠেছে সকালের কেনাবেচা।

শুক্রবার ০২ অক্টোবর ভোরে আলো ফোটার সাথে সাথেই নদীতে জেলেদের নৌকার আনাগোনা ও হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পুরো ঘাট এলাকা।​

স্থানীয় সূত্র ও জেলেরা জানান, পূণর্ভবা নদী থেকে সারা রাত ধরে ধরা দেশীয় নানা প্রজাতির তাজা মাছ নিয়ে কাকডাকা ভোরে নিতপুর ঘাটে ভিড়তে থাকে সারি সারি নৌকা।

ঘাটে মাছ নামানোর পরপরই শুরু হয় প্রাথমিক বাছাইয়ের কাজ। নদীর গুচি, বাইম, আইড়, বোয়াল, টেংরা, পাবদা, পুটি মাছ ও দেশি শোল-টাকিসহ বিভিন্ন মাছ আকার ও প্রজাতি অনুযায়ী আলাদা করা হয়।​

ঘাট থেকে এই বাছাই করা তাজা মাছ সরাসরি নিয়ে যাওয়া হয় ঐতিহ্যবাহী নিতপুর পুরাতন বাজারে।

সেখানে পৌঁছানো মাত্রই স্থানীয় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের হাঁকডাকে শুরু হয় ডাক (নিলাম) ও কেনাবেচার ধুম।

নিতপুর পুরাতন বাজার থেকে এই তাজা মাছ উপজেলার বিভিন্ন স্থানীয় বাজারের পাশাপাশি চলে যায় আশেপাশের দূর-দূরান্তের আড়তেও।

নদীর টাটকা মাছের স্বাদের কারণে ভোর থেকেই নিতপুর পুরাতন বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।​ঘাটের এক জেলে বলেন, “পূণর্ভবা নদীর মাছের স্বাদ ও চাহিদা সবসময়ই আলাদা।

সারারাত নদী থেকে মাছ ধরে ভোরে নিতপুর ঘাটে এনে বাছাই করি। এরপর পুরাতন বাজারে নিয়ে যাওয়া মাত্রই ক্রেতা ও পাইকাররা এক প্রকার প্রতিযোগিতা করেই তা কিনে নেন।

​নদীর তাজা মাছের এই ঘাটের আনাগোনা আর নিতপুর পুরাতন বাজারের জমজমাট বেচাকেনা স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের জন্য যেমন অর্থনৈতিক চাকা সচল রাখছে, তেমনি স্থানীয়দের জন্য তাজা মাছের এক নির্ভরযোগ্য ভরসাস্থল হিসেবে পরিচিতি ধরে রেখেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)