ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন ● সোনারগাঁও কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস ● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহে স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

আ জা ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:৩৯ এ এম
ময়মনসিংহে স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার ব্যক্তিগত ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁর সাংগঠনিক পদ স্থগিত করেছে দলটি।

সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় মহানগর জামায়াতের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ও সম্পাদনা করা হয়েছে বলে দাবি করেছেন ওই নেতা।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগও জমা দিয়েছেন তিনি। পদ স্থগিত হওয়া নেতার নাম মো. শহীদুল্লাহ।

৪৬ বছর বয়সী এই ব্যক্তি নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি তিনি নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামে একটি ফেসবুক গ্রুপে শহীদুল্লাহর ছবি ও একটি ভিডিও প্রকাশ করা হয়।

ওই পোস্টে দাবি করা হয়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জামায়াতের এক নেতার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্টটিতে জামায়াতের মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের সঙ্গে নির্বাচনী প্রচারণার সময় ওই নেতার ঘনিষ্ঠতার বিষয়টিও তুলে ধরা হয়।

কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া অভিযোগে শহীদুল্লাহ উল্লেখ করেন, অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি তাঁর ও তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ন করা এবং ক্ষতি করার উদ্দেশ্যে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি সংগ্রহ করেছেন।

পরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সেগুলো সম্পাদনার মাধ্যমে ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে বলে অভিযোগে দাবি করেন তিনি।

সোমবার রাতে শহীদুল্লাহ বলেন, ভিডিওটি তাঁর ও তাঁর স্ত্রীর। তবে কীভাবে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

তাঁর সন্দেহ, ব্যক্তিগত শত্রুতার কারণে অজ্ঞাত কেউ তাঁর মোবাইল ফোন থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে থাকতে পারে।

ঘটনাটি নিয়ে জামায়াতের মেয়র প্রার্থী ও মহানগর শাখার সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার বলেন, মেয়র প্রার্থী হিসেবে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানোর সময় নানা শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের মানুষ তাঁর সঙ্গে অংশ নেন। মো. শহীদুল্লাহও হয়তো এমন কো

নো কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সেই সময় তোলা একটি ছবি কাজে লাগিয়ে বিরোধী পক্ষ তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছে।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত বিষয়। শহীদুল্লাহ জানিয়েছেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা হয়েছিল।

তবে মোবাইল ফোন হ্যাক করে কিংবা অন্য কোনো উপায়ে কারা ভিডিওটি প্রকাশ করেছে, সে সম্পর্কে তিনি অবগত নন।

এ ঘটনায় সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

কামরুল আহসান আরও জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে শহীদুল্লাহর রুকনিয়ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

নৈতিক স্খলনের বিষয়টি বিবেচনায় নিয়েই সাংগঠনিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছ

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)