Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচন হালচাল ভোলা

ভোলায় বিএনপি–জামায়াত তুমুল সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক ভোলা

প্রকাশ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৫:১২ পিএম
ভোলায় বিএনপি–জামায়াত তুমুল সংঘর্ষ, আহত ১০

ভোলার মনপুরায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন— মো. গণিমাঝি ও তার মা, রাসেল হাওলাদার, মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম। জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন তাদের বাধা দেয়।

এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতে ইসলামীর পাঁচজন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি। অন্যদিকে একই ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন বলেন, ভোট চাওয়ার অজুহাতে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির কর্মীদের ওপর হামলা চালান।

এতে বিএনপির তিন থেকে চারজন নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নৌবাহিনীও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)