ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত ● গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায়....ডিবি ● নারায়ণগঞ্জ সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ জন ● ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান ● দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বৈঠকে...ইসি ● ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পরিস্থিতি গুরুতর ● বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ● ১০ বছর পর খুলে দেয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান...স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ● যুদ্ধ,জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট

দুধের শিশুকে নিয়ে কারাগারে মা, বুধবার জামিন শুনানি

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ১২:০২ এ এম
দুধের শিশুকে নিয়ে কারাগারে মা, বুধবার জামিন শুনানি

লক্ষ্মীপুরে মারধরের এক মামলায় দুধের শিশুকে সঙ্গে নিয়ে দুই দিন ধরে কারাগারে রয়েছেন ফারহানা আক্তার শিল্পি নামে এক নারী।

এ ঘটনায় বুধবার (১৩ মে) তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন।

আদালত সূত্রে জানা যায়, সিআর-৫৬৫ নম্বর মামলায় সোমবার (১১ মে) ফারহানা আক্তার শিল্পি ও জহির উদ্দিন নামে দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সদরের বিচারক শাহ জামাল।

পরে তাদের আদালতের পুলিশ হাজতে নেওয়া হয়। আদালতের পেশকার দেলোয়ার হোসেন জানান, আসামির সঙ্গে দুধের শিশু কারাগারে নেওয়ার বিষয়টি প্রথমে জানা ছিল না।

পরে বিষয়টি জানতে পারেন। আসামিপক্ষের আইনজীবী হাসিবুর রহমান বলেন, বুধবার জামিন শুনানি রয়েছে এবং তারা জামিন পাওয়ার বিষয়ে আশাবাদী।

অন্যদিকে আইনজীবী মহসিন কবির স্বপন দাবি করেন, ঘটনার ভিডিওতে দেখা যায় শিল্পিকে মারধর করা হয়েছে। কিন্তু তার হাতে কোনো রড ছিল না এবং তিনি কাউকে আঘাতও করেননি।

এরপরও গুরুতর আঘাতের অভিযোগ এনে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মেডিকেল সার্টিফিকেটে আঘাতকে সাধারণ উল্লেখ করা হলেও শিল্পিকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমানে তার সঙ্গে আড়াই বছরের শিশু সিয়ামও কারাগারে রয়েছে। বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন সুমন বলেন, আদালত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

তবে বুধবার জামিন শুনানি আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, সোমবার বিকেলে আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়ে তার মা শিল্পিকে কারাগারে আনা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)