ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় নাগরিক পার্টির নেত্রী রুমীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক নাটোর

প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর,২০২৫, ০২:১১ পিএম
জাতীয় নাগরিক পার্টির  নেত্রী রুমীর দাফন সম্পন্ন

এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর (৩০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জান্নাতরা রুমী এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার জাকির হোসেনের মেয়ে।

তিনি হাজারীবাগ থানার জিগাতলা এলাকার ২৫/৭১ এক ভাড়া বাসায় থাকতেন। খোঁজ নিয়ে জানা যায়, জান্নাতারা রুমীর দুই বোন এবং এক ভাই। রুমী ছোট থাকতেই তার মা মারা যায়।

পরবর্তীতে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। রুমী ভাই এবং চাচাদের কাছেই বেড়ে ওঠেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে রুমী এনসিপির রাজনীতিতে সক্রিয় হয়। জেলা কমিটিতে কিছুদিন কাজ করার পর সে ঢাকায় চলে যায়।

পরবর্তীতে এনসিপির হয়ে সেখানে রাজনীতিতে অংশ নেন। সম্প্রতি ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীকে মারধরের পর সারাদেশে তিনি আলোচনায় আসেন।

জান্নাতারা রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, পরিবারের সবার সিদ্ধান্তেই তাকে রাতে দাফন করা হয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এটিকে আত্মহত্যা বলেই ধরে নিচ্ছি। এর বাইরে আর বেশি কিছু বলতে চাই না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রাত ১২টার দিকে তার মরদেহ নিয়ে পরিবার নওগাঁর পত্নীতলায় আসে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)