ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেবল ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না...আদিলুর

নিজস্ব প্রতিবেদক নাটোর

প্রকাশ : রবিবার, ৭ ডিসেম্বর,২০২৫, ০৮:২০ এ এম
কেবল ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না...আদিলুর

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের চিনিকলে জমে থাকা চিনি বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে।

টিসিবির মাধ্যমে দেশের কল গুলোতে উৎপাদিত চিনি ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাটোরের উত্তরা গণভবন ও ১২টার দিকে নাটোর চিনিকল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চিনিকল থেকে দ্রুত লাভ আসে না।

ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারাদেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। শিল্প উপদেষ্টা আরও বলেন, কেবল ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়।

এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। ইতোমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী আরো কিছু কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, দেশীয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন এই কাজে সহযোগী হিসেবে এগিয়ে আসেন সেজন্য আলোচনাও চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)