ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীর বারিধারা থেকে সাবেক মন্ত্রী ও এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

এস এম মিজান

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১২:০৫ পিএম
রাজধানীর বারিধারা থেকে সাবেক মন্ত্রী ও এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে এসআরবি।

বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সূত্রে এ তথ্য জানা গেছে। এসআরবি জানায়, সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দফতরে নিয়ে যায়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি।

এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ।

তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন।

এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)