ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক ● সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি....স্বরাষ্ট্রমন্ত্রী ● অনুমোদন না থাকায় মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে....প্রশাসন ● সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ,২ লাখ কর্মসংস্থানসহ বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণা ● সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের পরিবারের ওপর হামলা,গ্রেপ্তার ১ ● লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা! ● দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহার ● সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না....ডা. জাহেদ ● দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের পরিবারের ওপর হামলা,গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৭:৪৮ পিএম
সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের পরিবারের ওপর হামলা,গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সাংবাদিক জাকির হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত সাদ্দামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ২৬ অক্টোবর রাতে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সাদ্দাম ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। ওসি ইমদাদুল হক বলেন, সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিংয়ের ফকিরবাড়ী এলাকায় দৈনিক এদিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জাকির হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জাকির হোসেনের ছোট ভাই তাওহিদুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সাদ্দাম ও তার ভাই সানোয়ার (২২), একই এলাকার নুরুল হক বুদ্দার ছেলে ইউসুফ এবং মৃত আজিজুলের ছেলে আরিফুলের (৩০) নাম রয়েছে।

তাঁদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)