ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফারজানা রুপার পক্ষে লড়তে চান দুই ব্রিটিশ আইনজীবী, বার কাউন্সিলে আবেদন ● আলাদা থাকছেন সাবিলা নূর,বিচ্ছেদের গুঞ্জন ● সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের একাধিক তথ্য সূএ যাচাইয়ের তাগিদ,....কাদের গনি চৌধুরীর ● ঢাকা-৪,৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ● হামলার পর প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে....আরিফুল হক চৌধুরী ● নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন ● দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ● সচিবালয়ের নিরাপত্তায় কঠোর নির্দেশনা,সংসদ সদস্যদেরও যাতায়াতে বিধিনিষেধ ● চাঁদাবাজি বন্ধে স্টারলিং হিউম্যান হলার (লেগুনা) মালিক ও শ্রমিকদের ৫ দফা দাবি ● ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী দ্বারা ক্রীড়া সংগঠক গোলাম সাব্বির মাসুমকে হেনস্তার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিএনপির কেন্দ্রী নেতা

ঢাকা-৪,৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

এস এম মিজান

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ১১:৩৩ পিএম
ঢাকা-৪,৫ সাবেক এমপি আলহাজ্ব  সালাউদ্দিন আহমেদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ আর নেই,(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।

সালাউদ্দিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক এলাকা ডেমরা,সারুলীয়া, শ্যামপুর-যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিএনপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

রাজনৈতিক জীবনে সালাউদ্দিন আহমেদ বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

বি এনপির মহানগর ঢাকা দক্ষিণ সিটির প্রভীন নেতা মোফাজ্জল হোসেন ভুইয়া গভীর শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশ করেছেন ডেমরা থানার বি এনপির সিনিয়র নেতা সেলিম রেজা ও আনিছুর জামান আনিস।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ১৪ অক্টোবর বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)