ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সব ইউনিয়ন পরিষদের জন্য ১১৯ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিলো সরকার জাতিসংঘ ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন যারা সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ,পুলিশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ কারাগারের ২ কয়েদি ও হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে শোকজ রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল, ভোট পড়েছে ৫৬.৬৬ শতাংশ সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত...রুমিন ফারহানা রাজধানী কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল সরকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ লক্ষ্যে

সব ইউনিয়ন পরিষদের জন্য ১১৯ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৫ পিএম
সব ইউনিয়ন পরিষদের জন্য ১১৯ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিলো সরকার

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ উপখাত থেকে এ অর্থ ছাড় করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হয়েছে।

এতে স্বাক্ষর করেছেন শাখাটির উপসচিব বিষ্ণুপদ পাল। আদেশে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা অবমুক্তির সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

বরাদ্দের অর্থ তুলতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ট্রেজারি রুলস (টিআর) ফরম-৩২ অনুযায়ী বিল প্রস্তুত করতে হবে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর নিয়ে বিলটি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।

অর্থ উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউএনও আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে বিলের বিপরীতে অ্যাকাউন্ট পে চেক বা অ্যাডভাইস ইস্যু করা হবে।

জেলা কার্যালয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের পরিচালিত ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে অর্থ দেওয়া হবে।

অন্যদিকে, উপজেলা কার্যালয় থেকে পাঠানো অ্যাডভাইসের ভিত্তিতে সোনালী ব্যাংক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করবে।

সরকার জানিয়েছে, চলতি অর্থবছরের উন্নয়ন বাজেটের নির্ধারিত মঞ্জুরি ও সংশ্লিষ্ট হিসাব খাতের বরাদ্দ থেকে এ ব্যয় মেটানো হবে।

অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা, ২০২১ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ছাড়া অন্য কোনো কাজে এ অর্থ ব্যয় করা যাবে না।

সরকারি আদেশে আরও বলা হয়েছে, বরাদ্দের অর্থ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী আয়ন-ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন।

এ ছাড়া বরাদ্দ থেকে অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৭-এর মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের অর্থ ছাড়ের বিষয়ে অর্থ বিভাগের সম্মতিও রয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)