ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জাতিসংঘ ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন যারা সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ,পুলিশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ কারাগারের ২ কয়েদি ও হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে শোকজ রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল, ভোট পড়েছে ৫৬.৬৬ শতাংশ সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত...রুমিন ফারহানা রাজধানী কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল সরকার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা...পুলিশ সুপার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেরানীগঞ্জ কারাগারের ২ কয়েদি ও হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৭ পিএম
কেরানীগঞ্জ কারাগারের ২ কয়েদি ও হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা এক কয়েদি ও এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার ২০ সেপ্টেম্বর রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। মৃত দুজন হলেন ৫৫ বছর বয়সি সোহরাব হোসাইন ও ৩২ বছর বয়সি মো. আজিম উদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সোহরাব হোসাইনের কয়েদি নম্বর ৭১৮/এ। গত ১৪ সেপ্টেম্বর কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সোহরাব হোসাইন নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা।

তার বাবার নাম উদ্দিন। অন্যদিকে, আজিম উদ্দিনের হাজতি নম্বর ৭৫৮/এ। রোববার কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

পরে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

আজিম উদ্দিনের বাড়ি ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল আহাদ।

সোহরাব হোসাইন ও আজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম জানান, তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)