ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ,বিক্ষুব্ধ জনতার মব, ভাঙচুর লুটতরাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ডাকসু ভিপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝে ৩৩ হাজার ভোল্টের খুঁটি,বছরেও পর বছর মেলেনি এর সমাধান গুলশানের ডিসি-ওসির পর এবার বদলি এডিসি দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে....রিজভী নিলাম ছাড়াই নওগাঁর বদলগাছী হাসপাতালে সরকারি গাছ কাটার অভিযোগ রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর তান্ডব থামছে না, প্রতিদিন প্রাণহানি খবর আসছে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৩৩ পিএম
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত

ভারতের রাজধানী দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় ২১ নেতা সরাসরি বৈঠক করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

দলীয় সূত্রের ভাষ্য, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার যে পরিকল্পনার কথা শেখ হাসিনা জানিয়েছেন, সেটিকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্গঠনের বিষয়টি বৈঠকের আলোচনায় গুরুত্ব পেতে পারে।

এর আগে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি এবং দলের অন্য জ্যেষ্ঠ নেতারা দেশে ফিরে আদালতে হাজির হতে চান।

এদিকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনাও বৈঠকে আলোচনায় আসতে পারে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন পুতুল।

দলীয় সূত্র বলছে, পুতুলকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃত্বে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বৈঠকে বিবেচনা করা হতে পারে।

বৈঠক সূত্রের তথ্য অনুযায়ী, পুতুলের পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আরও দুজন নেতাকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)