ঢাকা, বাংলাদেশ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি....শফিকুর রহমান মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ ভাতা ঘোষণার দাবিতে সাংবাদিক সমাবেশ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বাংলাদেশ ডাক বিভাগের রেকর্ড,২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন বিএনপির দুর্দিনে সবচেয়ে যোগ্য ও আস্থাভাজন মহাসচিব ছিলেন আবদুস সালাম তালুকদার....ডা. রাসকিন যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন...ডোনাল ট্রাম্প লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে...নাহিদ ইসলাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে শ্যামপুর-কদমতলীতে বিক্ষোভ এলাকাবাসীর প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, তিনজনের বিরুদ্ধে মামলা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দেশটি ইসলাম বিষয়ক মন্ত্রী নির্দেশ

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪১ পিএম
মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার মসজিদগুলোতে নারীদের নামাজ আদায়ের সুযোগ আরও বিস্তৃত করেছে সৌদি আরব।

এখন থেকে শহরের সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য পৃথক নামাজের স্থান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন।

নতুন ব্যবস্থার আওতায় ঐতিহাসিক মসজিদের পাশাপাশি মদিনার বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও থাকবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের জন্য নির্ধারিত স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে চালু রাখা হতো।

বছরের অন্য সময় এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ও নারীরা নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।

এই ব্যবস্থার ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্যান্য কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় শুধু নামাজ আদায়ের জন্য বাড়িতে ফিরে যেতে হবে না।

তবে মসজিদে নববী এই সিদ্ধান্তের আওতায় থাকছে না। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারিত রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)