Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক টিম গুলোর সংশোধিত তালিকা অনুমোদন করলেন....বিএনপি এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার,যেভাবে জানবেন ফলাফল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন....ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা কার্ড’খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান....স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা জামায়াতের আমির মুখোশধারী ছিলেন....রাশেদ খান ১০ পদে জনবল নিচ্ছে প্রবাসীর সিটি দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের....প্রধানমন্ত্রী পাবনা বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুই চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী আটক রোটারি ইন্টারন্যাশনাল সম্মানজনক এভিনিউ অব সার্ভিস পদক পেলেন...ডা.হাবিবুল্লাহ তালুকদার রাসকিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

জামায়াতের আমির মুখোশধারী ছিলেন....রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১১:৫০ পিএম
আপডেট : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১১:৫৬ পিএম
জামায়াতের আমির মুখোশধারী ছিলেন....রাশেদ খান

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (০৮ আগস্ট) সকালে ঝিনাইদহে নিজ গ্রামে ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিটবাজি শুরু করেছে এনসিপি।

নাহিদ ইসলাম ও মাহফুজ আলম দেশের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় দিয়েছেন।

মাহফুজ আলম মূলত নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা।’ তিনি আরও বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যে মুখোশধারী ছিলেন, তা অভ্যুত্থানের পরে আমরা দেখলাম।

তিনি সর্বপ্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গণঅভ্যুত্থানের সঙ্গে তিনিই সর্বপ্রথম বেঈমানি করেছেন।’

এনসিপি ও জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ‘এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন, জামায়াত স্বাধীনতাবিরোধী, জামায়াত দেশের সার্বভৌমত্ব চায় না।

এসব কথাবার্তা বলার পর তারাই আবার জামায়াতের পকেটবন্দি হয়েছে। এনসিপির যেসব প্রার্থী নির্বাচন করেছেন, তাদের সব খরচ জামায়াত দিয়েছে।’

নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। কিন্তু যে মুহূর্তে তিনি জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি বিপথগামী হয়েছেন।’

এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

তিনি বলেন, ‘এনসিপি যখন জামায়াতের সঙ্গে মিশে গেছে, ডা. তাসনিম জারাসহ গণতন্ত্র ও প্রগতিশীল চেতনার অনেক নেতা-নেত্রী এনসিপি ছেড়ে বেরিয়ে এসেছেন।

দেশে এই সময়ে এসে মূলত এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন।’

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, গণঅধিকার পরিষদের নেতা সুলাইমান হোসেন।

এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)