Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক টিম গুলোর সংশোধিত তালিকা অনুমোদন করলেন....বিএনপি এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার,যেভাবে জানবেন ফলাফল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন....ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা কার্ড’খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান....স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা জামায়াতের আমির মুখোশধারী ছিলেন....রাশেদ খান ১০ পদে জনবল নিচ্ছে প্রবাসীর সিটি দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের....প্রধানমন্ত্রী পাবনা বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুই চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী আটক রোটারি ইন্টারন্যাশনাল সম্মানজনক এভিনিউ অব সার্ভিস পদক পেলেন...ডা.হাবিবুল্লাহ তালুকদার রাসকিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চাকুরী বিজ্ঞপ্তি

১০ পদে জনবল নিচ্ছে প্রবাসীর সিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১১:৪৩ পিএম
১০ পদে জনবল নিচ্ছে প্রবাসীর সিটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীর সিটি লিমিটেড। ১০ পদে মোট ১৩ জন নেবে প্রতিষ্ঠানটি।

আবেদন করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম:

প্রবাসীর সিটি লিমিটেড। চাকরির ধরন:

বেসরকারি।

পদ: ১০টি। লোকবল: ১৩ জন। পদের নাম ১. প্রকল্প ব্যবস্থাপক বা জ্যেষ্ঠ সিভিল প্রকৌশলী। ২. সিভিল বা সাইট প্রকৌশলী। ৩. পরিকল্পনা প্রকৌশলী। ৪. পরিমাণ নিরূপণ ও প্রাক্কলন প্রকৌশলী।

৫. মান নিয়ন্ত্রণ প্রকৌশলী। ৬. জরিপ প্রকৌশলী। ৭. নিরাপত্তা কর্মকর্তা। ৮. সাইট তত্ত্বাবধায়ক। ৯. নথি নিয়ন্ত্রণ কর্মকর্তা।

১০. স্টোর কিপার। আবেদনের যোগ্যতা প্রকৌশল সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, ডিপ্লোমা বা পদের উপযোগী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

একই সঙ্গে বড় আবাসিক, বাণিজ্যিক বা বহুতল নির্মাণ প্রকল্পে বাস্তব কাজের অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রকল্প ব্যবস্থাপক বা জ্যেষ্ঠ সিভিল প্রকৌশলী পদে আবেদনকারীর প্রকল্প পরিকল্পনা, স্থাপত্য ও কাঠামোগত কাজের সমন্বয়, ঠিকাদার ব্যবস্থাপনা, ব্যয় ও পরিমাণ নিরূপণ, মান নিয়ন্ত্রণ এবং সাইটে নির্মাণকাজ বাস্তবায়নে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় নির্মাণ বা আবাসন প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রবাসফেরত প্রকৌশলী ও নির্মাণ পেশাজীবীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে। চাকরির ধরন:

ফুলটাইম।:

কর্মস্থল: প্রবাসীর সিটি প্রজেক্ট, ডেমরা, ঢাকা। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ আগস্টের মধ্যে probashircity@gmail.com ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

ই-মেইলের বিষয় অপশনে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)