Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দিল্লি থেকে হুংকার দিয়ে লাভ নেই,সীমান্তে এলেই গ্রেপ্তার...আইনমন্ত্রী আগামীতে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে...শিক্ষামন্ত্রী এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে চার মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, ৫টি হর্ন জব্দ সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জুয়া ও পুলিশ আইনে ১১ জন আটক ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি জরুর সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রীর পদত্যাগ ৩ দফা দাবি, সায়েন্সল্যাব অবরোধে অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট দুই দিন ধরে বর্ষা নামে এক গৃহবধূ নিখোঁজ টেলিভিশন টকশোতে আর অংশ নেবে না...গোলাম মাওলা রনি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শিক্ষামন্ত্রীর উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ

এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৯:৩৭ পিএম
এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন

শিক্ষামন্ত্রীকে ঘিরে ‘ফার্মের মুরগি’ মন্তব্যের সমালোচনা করে এবার সরাসরি পাল্টা আক্রমণ শানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি দাবি করেন, যেসব শিক্ষার্থীকে ‘ফার্মের মুরগি’ বলা হচ্ছে, তাদের আন্দোলনের কারণেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং বর্তমান শিক্ষামন্ত্রীও দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে বলেন, নকল আর চলবে না। কিন্তু ২০২৬ সালের শিক্ষার্থীরা দেখিয়ে দিচ্ছে, স্ট্যান্টবাজির রাজনীতি আর চলবে না।

হাঁটুসমান, এমনকি বুকসমান পানিতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। আবার প্রশ্নপত্রেও ভুল ছিল।

এত কিছুর পরও সরকার দুঃখ প্রকাশ করেনি, বরং শিক্ষার্থীদের মাদকাসক্ত বলা হয়েছে।’

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন।

তারাই আন্দোলন করেছে বলেই শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ এসেছেন, লন্ডন থেকে এসে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন।

শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়। তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন। আপনাদের সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে, কিন্তু দেশের শিক্ষার্থীদের নিয়ে আপনারা পরীক্ষা চালাচ্ছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটি নিয়ে প্রশ্ন তোলা হলে একই যুক্তিতে ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠে।

তাঁর ভাষ্য, ‘যদি সংবিধানে না থাকে বলে সংস্কার কমিটি অগ্রহণযোগ্য হয়, তাহলে ২০২৬ সালের নির্বাচনও তো সংবিধানের নির্ধারিত সময় অনুযায়ী হয়নি।’

বক্তব্যে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতিও তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পর্যাপ্তভাবে পৌঁছেনি।

সোনারগাঁর স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন তিনি। এ সময় স্থানীয় এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অনিয়মের সুযোগ না দেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া গ্যাস সংযোগ, ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।

সভায় উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি-সমর্থিত কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)