ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ১০:৪৯ পিএম
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে

চেক চুরি ও স্বাক্ষর জালিয়াতির মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) বিকেলে জেলা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক শুনানি শেষে এ আদেশ দেন।

বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. ফিরোজ আলম।

মামলার এজাহার ও আইনজীবী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মরিয়ম বেগম রায়পুর উপজেলার উদমদমারা গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর স্ত্রী।

অভিযোগ অনুযায়ী, এডভোকেট হুমায়ুন কবির হাওলাদার আত্মীয় মরিয়ম বেগমের বাড়িতে দাওয়াতে গিয়ে সাউথইস্ট ব্যাংকের হায়দারগঞ্জ শাখায় তার হিসাবের বিপরীতে ইস্যু করা একটি চেক চুরি করে নিয়ে যান।

পরে ওই চেকে ৩৬ লাখ ৮২ হাজার টাকা উল্লেখ করে মরিয়ম বেগমের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে জমা দেন।

চেকের স্বাক্ষর নিয়ে সন্দেহ ও অমিল দেখা দেওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহককে বিষয়টি অবহিত করে।

এ ঘটনায় মরিয়ম বেগমের স্বামী ইউসুফ আলী বাদী হয়ে হুমায়ুন কবির হাওলাদার ও আব্দুস শহীদকে আসামি করে আদালতে মামলা করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে।

মামলার সূত্রে আরও জানা যায়, দীর্ঘ তদন্তের পর সিআইডির বৈজ্ঞানিক পরীক্ষায় চেকে থাকা স্বাক্ষর মরিয়ম বেগমের নয় বলে প্রমাণ পাওয়া যায়।

স্বাক্ষরটি হুমায়ুন কবির হাওলাদারের বলে তদন্তে উঠে আসে।

পরে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রোববার হুমায়ুন কবির হাওলাদার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অপর আসামি আব্দুস শহীদ পলাতক রয়েছেন। আদালতে বাদীপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফিরোজ আলম।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, জ্যেষ্ঠ আইনজীবী মো. হাসান ও মিজানুর রহমান মুন্সীসহ অন্যরা।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, বারের সভাপতি হিসেবে আদালত তাকে বিষয়টি সমঝোতার উদ্যোগ নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন।

তারা সাত দিনের সময় চেয়েছিলেন। তবে বাদীপক্ষ তাৎক্ষণিক প্রতিকার চাওয়ায় সমঝোতা সম্ভব হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)