ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজগঞ্জে এবার জব্দ পেট্রোল গায়েব করে দেয়ার অভিযোগ ইউএনও-র বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ

প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ১১:১৪ এ এম
সিরাজগঞ্জে এবার জব্দ পেট্রোল গায়েব করে দেয়ার অভিযোগ ইউএনও-র বিরুদ্ধে

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা পেট্রোল ঘিরে অভিযোগ সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, জব্দের দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধেই সেই পেট্রোল গায়েব করে দেয়ার।

শুক্রবার (২৭ মার্চ) বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।

এ সময় সেখান থেকে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দ করা তেল বিক্রির উদ্দেশ্যে খালকুলা সমবায় ফিলিং স্টেশনে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, দুই ড্রাম পেট্রোল সেখানে নিয়ে আসেন ইউএনও নুসরাত জাহান। তিনি এক ড্রাম থেকে জনপ্রতি এক লিটার করে পেট্রোল বিক্রি করেন।

অন্য ড্রামটি মান্নাননগর মোটর শ্রমিক ফিলিং স্টেশনে বিক্রির কথা বলে সরিয়ে নেওয়া হয়।

অভিযান-পরবর্তী একটি ভিডিওতেও দেখা যায়, খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে এক ড্রাম পেট্রোল বিক্রি করা হচ্ছে, আর অন্য একটি ড্রাম ইউএনও নিজে নিয়ে যাচ্ছেন।

এদিকে অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের মালিক শাহ আলম মোল্লা অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন।

তবে জরিমানার রশিদ দেওয়া হলেও জব্দ করা পেট্রোলের কোনো নথি তাকে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সেদিন রাত প্রায় ১১টার দিকে খালি তেলের ড্রাম ফেরত দিয়ে যাওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও নুসরাত জাহান। তিনি বলেন, “অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

জব্দকৃত দুই ড্রাম তেল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে ১ লিটার করে জনপ্রতি বিক্রি করা হয়েছে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)