Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম,সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ১২:১৬ পিএম
আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম,সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ বুধবার (২৩ সেপ্টেম্বর)।

হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ এক দিনের ছুটি থাকবে। ফলে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত বার্ষিক ছুটির তালিকায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল।

তবে চাঁদ দেখার ওপর তারিখ নির্ভর করায় পরে তা পরিবর্তন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রোববার এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।

এতে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২০ মে জারি করা ছুটির তালিকা আংশিক সংশোধন করে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসব আয়োজনে বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় শিক্ষা ও মানবকল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। কোনো বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হলে সাধারণত প্রশাসনের পক্ষ থেকে আগে নোটিশ দিয়ে তা জানানো হয়।

ফাতেহা-ই-ইয়াজদাহম কী:

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ ১১। সে হিসেবে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে ১১তম দিনের ফাতেহা বা ফাতেহা শরিফকে বোঝানো হয়।

প্রতি বছর হিজরি রবিউস সানি মাসের ১১ তারিখে এটি পালন করা হয়। সুফি সাধক বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে।

ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন।

দক্ষিণ এশিয়ায় সুফিবাদের বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। অনেকের কাছে দিবসটি ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)