Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ডেমরাতে মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন --মোফাজ্জল হোসেন ভূইয়া ● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন সভায়

চাঁদ দেখা যায়নি,পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ১১:৪৯ এ এম
চাঁদ দেখা যায়নি,পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে আগামী ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে।

এরপর শনিবার (১৫ আগস্ট) থেকে পবিত্র রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ অনুযায়ী বুধবার (২৬ আগস্ট) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ,

বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)