ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে ভারতের ড্রোন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ১১:৪৭ এ এম
পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে ভারতের ড্রোন

অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের কিরানা হিলস এলাকায় একটি ভারতীয় ‘লোইটারিং মিউনিশন’ আঘাত হেনেছিল।

তবে ওই এলাকায় হামলা চালানো ভারতের পরিকল্পিত লক্ষ্য ছিল না বলে জানিয়েছেন ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান।

নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল চৌহান জানান, ভারতীয় একটি লোইটারিং মিউনিশন সারগোধা ও কিরানা হিলসের আশপাশে রাডার শনাক্তের জন্য পাঠানো হয়েছিল।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো লক্ষ্য খুঁজে না পাওয়ায় জ্বালানি শেষ হয়ে যায় এবং পরে সেটি কিরানা হিলসের একটি স্থাপনায় আঘাত করে।

জেনারেল চৌহানের বক্তব্য অনুযায়ী, অপারেশন সিঁদুরের আগে সারগোধা ও কিরানা হিলস এলাকায় বেশ কয়েকটি লোইটারিং মিউনিশন মোতায়েন করা হয়েছিল।

সারগোধা থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে কিরানা হিলসের অবস্থান।

তিনি জানান, এসব ড্রোনের প্রধান কাজ ছিল সারগোধা ও আশপাশের এলাকায় থাকা রাডারগুলো শনাক্ত করা।

একটি লোইটারিং মিউনিশন প্রায় দুই ঘণ্টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় অবস্থান করে লক্ষ্য অনুসন্ধান করতে পারে। ওই সময়ের মধ্যে লক্ষ্য শনাক্ত না হলে সেটি অন্য কোনো স্থাপনায় আঘাত করতে পারে।

অনুষ্ঠানে বিষয়টি ব্যাখ্যা করে জেনারেল চৌহান বলেন, ‘আমি ব্যাখ্যাটা দিতে পারি,’।

তাঁর ভাষ্য, ড্রোনটি কিরানা হিলসের আশপাশে জ্বালানি শেষ করে সম্ভবত সেখানকার কোনো স্থাপনায় আঘাত করে।

কিরানা হিলসকে ভারতের পরিকল্পিত হামলার লক্ষ্য করা হয়নি—এ বিষয়ে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমানবাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনসের দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এ কে ভারতীর বক্তব্যও তুলে ধরেন জেনারেল চৌহান।

পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত কিরানা হিলস দেশটির পারমাণবিক কর্মসূচি ও পারমাণবিক অস্ত্র সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বলে বিবেচিত হয়।

ফলে সেখানে ভারতীয় কোনো অস্ত্র আঘাত হানার খবর বিশেষ তাৎপর্য বহন করে।

তবে জেনারেল চৌহানের ব্যাখ্যা অনুযায়ী, ভারতের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের রাডার ব্যবস্থা।

কিরানা হিলসের পারমাণবিক স্থাপনা কিংবা দেশটির পারমাণবিক সক্ষমতাকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের স্কারদুতেও হামলার অনুমোদন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাবেক এই সিডিএস।

তিনি বলেন, সারগোধায় হামলার বিষয়ে বিমানবাহিনীর প্রধানের অনুমতি নেওয়ার পর তাকে আরও দুটি লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়েছিল।

এর মধ্যে একটি ছিল স্কারদু। ওই এলাকায় হামলার অনুমোদন দেওয়া হলেও পরে প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে বিকল্প লক্ষ্য হিসেবে ভোলারিকে নির্বাচন করা হয়।

জেনারেল চৌহানের ভাষ্য অনুযায়ী, ভোলারির একটি হ্যাঙ্গারে ভারতীয় বিমানবাহিনীর হামলার দৃশ্য পরবর্তীতে অপারেশন সিঁদুরের অন্যতম আলোচিত চিত্র হয়ে ওঠে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)