Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতে ককরোচ জনতা পাটির

ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৬:৪৭ পিএম
ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ভারতে চলমান ককরোচ আন্দোলন নিরসনে এবার আলোচনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আন্দোলনরত শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা সরকারের নির্ধারিত স্থানে নয়, জনসমাগমস্থলেই আলোচনা চান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বুধবার (২২ জুলাই) বিকেল থেকে সিজেপি ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। এটি আমাদের সকল তরুণ বন্ধুর প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ।

আন্দোলনকারীদের সুবিধামতো সময়েই আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই।’ জিতেন্দ্র সিং আরও জানান, সম্ভাব্য বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও অংশ নেবেন।

তার কার্যালয় কিংবা সরকারি বাসভবনে এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

সরকার কোনো ধরনের অচলাবস্থা চায় না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রতিপত্তির প্রশ্নে যেতে চাই না।

আলোচনার মাধ্যমেই ধাপে ধাপে সমাধানে পৌঁছানো সম্ভব। শিক্ষার্থীদের স্বার্থেই সরকার এই উদ্যোগ নিয়েছে।’

এদিকে রাজধানী দিল্লির যন্তর মন্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, পুলিশ তাদের জানিয়েছে যে জেপি নাড্ডা নিজের বাসভবনে আলোচনায় বসতে আগ্রহী।

তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সৌরভ দাস বলেন, ‘আমরা কারও বাড়ি বা অফিসে যেতে রাজি নই। গণদরবার এখানেই।

মন্ত্রীদেরই জনগণের কাছে আসা উচিত। আলোচনা হলে যন্তর মন্তরেই হওয়া উচিত।’ তিনি আরও বলেন, নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ থাকলে বিক্ষোভস্থলের কাছাকাছি নিরপেক্ষ কোনো স্থানেও আলোচনায় বসতে তারা প্রস্তুত।

সৌরভ দাসের ভাষ্য, ‘আমরা শিক্ষিত মানুষ। শুরু থেকেই বলে আসছি, আলোচনার দরজা আমাদের জন্য খোলা।

সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হলে সেটিই সবচেয়ে ইতিবাচক পথ।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)