Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২ ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৪৬ পিএম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২ ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২১৪ জনের মৃত্যু হলো।

এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরের গত ২৫ দিনে ১১৭ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৩২ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৪২৯ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৬৬ জন, খুলনা বিভাগে ২৪১ জন, বরিশালে ২০৪ জন, চট্টগ্রামে ২০৯ জন, ময়মনসিংহে ১১২ জন, রংপুরে ৫৩ জন এবং রাজশাহীতে ৫৭ জন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)