ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

গাইবান্ধায় মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের ৮ দফা দাবি বাস্তবায়ন লক্ষ্যে

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০১:০৬ পিএম
গাইবান্ধায় মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের ৮ দফা দাবি বাস্তবায়ন লক্ষ্যে

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯-এর বিধি ১৩ মোতাবেক নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখা ও শূন্য পদে লাইসেন্স প্রদানসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।

​সোমবার (১৬ নভেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের বঞ্চনা ও নানা পেশাগত সমস্যার কথা তুলে ধরা হয়।

​স্মারকলিপিতে উল্লেখিত উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০০৯ সালের বিধিমালার ১৩ ধারা অনুযায়ী বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত এলাকা বা অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং অবসরকালীন ভাতা না থাকায় যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে সরাসরি নিয়োগ প্রদান। ​

এছাড়া বর্তমান বাস্তবতা বিবেচনায় বিবাহযোগ্য বয়স ছেলেদের ১৮ ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা বন্ধ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার প্রথা বাতিল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

​সংগঠনের নেতৃবৃন্দ আশা দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)