Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

দুই দিন ধরে নিখোঁজ শিক্ষার্থী সিরাজুল ইসলাম, সন্ধানের আকুতি পরিবারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ১০:২৪ এ এম
দুই দিন ধরে নিখোঁজ শিক্ষার্থী সিরাজুল ইসলাম, সন্ধানের আকুতি পরিবারের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলার পর থেকে তার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

সহপাঠীদের সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সহপাঠীরা আরও জানান, নিখোঁজ হওয়ার আগে তাকে কিছুটা মানসিক চাপে ও বিষণ্ন অবস্থায় দেখা গিয়েছিল।

সিরাজুলের হঠাত এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তার পরিবার, বন্ধুবান্ধব ও সহপাঠীদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার সন্ধান পেতে পরিবারের পাশাপাশি সহপাঠীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ বিভিন্নভাবে সন্ধান চেয়ে প্রচার ও পোস্ট চালিয়ে যাচ্ছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি মোহাম্মদ সিরাজুল ইসলামের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন অথবা তাকে কোথাও দেখে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:

নিখোঁজ শিক্ষার্থীর পিতার মোবাইল নম্বর: ০১৭১২০৭১১১৭ সিরাজুল ইসলামের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন তার পরিবার, জবি সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)