ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তুমি ২৪ হলে, আমি ৭১— তুমি ক্ষণিকের আগুন, আমি অনন্ত শিখা। তুমি ২৪ হলে, আমি ৭১

আ জা ডেক্স

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ১০:২৫ এ এম
তুমি ২৪ হলে, আমি ৭১— তুমি ক্ষণিকের আগুন, আমি অনন্ত শিখা।  তুমি ২৪ হলে, আমি ৭১

তুমি ২৪ হলে, আমি ৭১— তুমি ক্ষণিকের আগুন, আমি অনন্ত শিখা। তুমি ২৪ হলে, আমি ৭১ তুমি যদি হও চব্বিশের আগুন, আমি একাত্তরের রক্তঋণ— তুমি যদি হও রাজপথে জ্বলা শ্লোগান, আমি সেই মাটির নাম, যার বুক চিরে জন্মেছিল স্বাধীনতার প্রথম দিন।

তুমি ২৪ হলে, আমি ৭১— তুমি ক্ষোভের বজ্রধ্বনি, আমি মুক্তিযুদ্ধের শপথ; তুমি আজকের উত্তাল জনতা, আমি সেই লাল-সবুজ, যে পতাকা উঠেছিল লাখো শহীদের রক্তের বিনিময়েতে রক্তাক্ত। তুমি বলো পরিবর্তন, আমি বলি—পরিচয় ভুলে নয়।

তুমি বলো নতুন বাংলাদেশ, আমি বলি— যে বাংলাদেশ স্বাধীন হলো ’৭১-এ, তার আত্মা মুছে ফেলে কোনও নতুন ভোর আসে না কখনও। কারণ স্বাধীনতা শুধু মানচিত্র নয়, স্বাধীনতা মানে ইতিহাস, স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর ডাক, স্বাধীনতা মানে মায়ের কান্না, ধ্বংসস্তূপ পেরিয়ে দাঁড়িয়ে যাওয়া একটি জাতির অমর উচ্চারণ— “আমরা মাথা নত করব না।”

আজও এ বাংলার আকাশে ধোঁয়া, আজও রাজপথে ক্রোধ, আজও ক্ষমতার পালাবদলে অনেকেই খোঁজে নিজের সুবিধার রোদ। কিন্তু আমি খুঁজি সেই আত্মা, যে আত্মা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলেছিল— মরব, তবু হার মানব না।

তুমি ২৪ হলে, আমি ৭১— তুমি আজকের প্রশ্ন, আমি তার উত্তর; তুমি আজকের বিদ্রোহ, আমি তার শেকড়। তুমি যদি হও অস্থির সময়ের বিস্ফোরণ, আমি সেই জাতির চেতনা যাকে মুছে ফেলতে পারেনি গোলার শব্দ, কারারুদ্ধ রাত, বা ইতিহাস বদলানোর বহু ষড়যন্ত্র।

এই বাংলায় আজও হিসাব বাকি— কারা স্বাধীনতার নাম বেচে খায়, কারা ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে জনতার রক্তকে সিঁড়ি বানায়, কারা আবার ইতিহাসকে টুকরো করে নিজ নিজ মাপে কাটতে চায়। কিন্তু মনে রেখো— একাত্তর কোনও দলিল নয়, একাত্তর হলো জাতির আত্মা; একে নিষিদ্ধ করা যায় না, একে নির্বাসনে পাঠানো যায় না, একে ব্যালটের বাইরে রেখেও মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায় না।

যে মাটি একদিন স্বাধীনতার জন্য জ্বলেছিল, সে মাটি আজও চুপ করে নেই।

যে জনতা একদিন শেকল ভেঙেছিল, সে জনতা আজও সব দেখে, সব লেখে, সব মনে রাখে। ক্ষমতা আসে, ক্ষমতা যায়, নাম বদলায়, মুখ বদলায়, পতাকা বদলায়, কিন্তু রক্তের স্মৃতি বদলায় না— ’৭১ বেঁচে থাকে প্রতিটি ন্যায়ের দাবি, প্রতিটি প্রতিবাদী কণ্ঠ, প্রতিটি অশ্রুসিক্ত মায়ের চোখে।

তাই বলি— তুমি যদি হও ২৪, আমি হব ৭১। তুমি যদি হও আজকের অগ্নি, আমি হব সেই আগুনের উৎস। তুমি যদি হও বিদ্রোহের ডাক, আমি হব মুক্তির ইতিহাস। তুমি যদি হও রাজনৈতিক ঝড়, আমি হব স্বাধীনতার পাহাড়— যে পাহাড় নড়ে না, ভাঙে না, বিক্রি হয় না।

এসো, আবার উচ্চারণ হোক— বাংলাদেশ কেবল ক্ষমতার খেলা নয়, বাংলাদেশ কেবল নির্বাচনের অঙ্ক নয়, বাংলাদেশ মানে রক্তের দায়, বাংলাদেশ মানে আত্মত্যাগের উত্তরাধিকার, বাংলাদেশ মানে মাথা উঁচু করে বলা— এই দেশ স্বাধীন হয়েছিল ’৭১-এ, এবং সেই স্বাধীনতার আত্মা আজও জীবিত, আজও জাগ্রত, আজও অমর। ✍️ by : Jannath Islam Tushty।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)