Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়’...প্রশ্ন জাইমা রহমানের যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি,গ্রেফতার ৬ অভিযুক্ত রিমান্ডে কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনায় বিএনপি নেতা কারাগার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম বাংলাদেশের সকল শপিংমলে, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় বন্ধের নির্দেশ বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে...পাটওয়ারী নারায়ণগঞ্জে গৃহবধু তানিয়া হত্যার মূল আসামি গ্রেফতার আজ পবিত্র আখেরি চাহার সোম্বা সফর মাসে শেষ বুধবার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিদ্যুৎ বিভাগের নতুন রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১১:৫৬ পিএম
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড লোডশেডিং

১০ ঘণ্টার ব্যবধানে দেশে সর্বোচ্চ লোডশেডিং– এর নতুন রেকর্ড হয়েছে। গতকাল রাত ১টায় সারা দেশে ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং ছিল।

তার আগে রোববার ০৯ আগস্ট  বেলা ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট।

সম্প্রতি অনেক এলাকায় দিন-রাতে মোট ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হয়েছে গ্রাহকদের।

সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রামের মানুষ। ২১ জুলাই চট্টগ্রাম  মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর থেকেই বাড়তে থাকে লোডশেডিং ভোগান্তি।

সম্প্রতি টার্মিনালটি আংশিকভাবে চালু হলেও গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফেরেনি।

জ্বালানি সংকটে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াট থেকে নেমেছে সাড়ে ৩ হাজারের ঘরে।

এছাড়া ভারতের ঝাড়খন্ডের আদানি কেন্দ্র থেকেও ৪০০ মেগাওয়াট পর্যন্ত কমেছে বিদ্যুৎ সরবরাহ।

ফার্নেসওয়েল নির্ভর কেন্দ্রগুলো থেকেও কমেছে বিদ্যুৎ। পাওয়ারগ্রিডের তথ্যমতে, গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল চাহিদার তুলনায় ৩ হাজার থেকে ৩ হাজার সাড়ে ৭০০ মেগাওয়াট কম।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)