Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৫:১৩ পিএম
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

প্রকাশিত ফলে সাময়িকভাবে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

তবে সনদ ও অন্যান্য তথ্য যাচাই শেষে চূড়ান্তভাবে তাদের প্রার্থিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে।

তবে এটি সাময়িক (প্রভিশনাল) ফলাফল। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে।

বিপিএসসি জানিয়েছে, সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জনের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন।

প্রকাশিত তালিকায় রোল নম্বরগুলো মেধাক্রম অনুযায়ী নয়; বরং রোল বা নিবন্ধন নম্বরের ধারাবাহিকতায় সাজানো হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

একই সঙ্গে সেগুলো বিপিএসসির ওয়েবসাইটেও পাওয়া যাবে। বিপিএসসি সতর্ক করে বলেছে, সাময়িকভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র বা অন্যান্য তথ্য-উপাত্তে ভুল, অসংগতি কিংবা বিধিবহির্ভূত কিছু পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)