ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন ● সোনারগাঁও কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস ● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৯:৩৩ এ এম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুমিল্লা শহরের রেসকোর্সে অবস্হিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রামিয়া কবির চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প পরিদর্শন করেন অতিথিরা।

পাশাপাশি বিজ্ঞানবিষয়ক কুইজ, পোস্টার প্রেজেন্টেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ওয়েবসাইট উদ্বোধন করেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল তাসলিমা আক্তার , ইনচার্জ এবিএম নাজমুল ইসলাম,তাফহিমা আক্তার চৈতী , অনামিকা দাস, নিপা মিস, ফেরদোসী আক্তার সাকি,হাবিবা আক্তার শেমলি, ন্যান্সী মিস ও ইয়াসিন আহমেদ রুবেল হোসেন সহ শিক্ষকবৃন্দ সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে, একই দিন থেকে প্রতিষ্ঠানটির ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের ভর্তি মেলা শুরু হয়েছে।

সীমিতসংখ্যক আসনে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত প্লে থেকে এ লেভেল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রত্যয়ে আয়োজিত দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)