ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ১১:১৭ পিএম
কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

কুমিল্লার নলচর এলাকায় আকস্মিক এই মিছিলের ঘটনায় ৪৮ জন নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া এজাহারনামীয় ওই ৪৮ আসামিকে আজ সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে কড়া নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (০৭ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন নলচর মধুপাম্প এলাকায় দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এই ঝটিকা মিছিলটি বের করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এই আকস্মিক মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মূলত দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের অনুসারী।

তারা বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসে চড়ে সদর দক্ষিণ এলাকায় এসে জড়ো হয়ে ঝটিকা মিছিল শুরু করে।

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় এবং ধাওয়া দিয়ে ৪৪ জন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ সময় মিছিলকারীদের ব্যবহৃত ২টি মিনিবাস ও ৩টি মাইক্রোবাস জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে গ্রেফতার ৪৮ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সদর দক্ষিণ থানা এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)