Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়’...প্রশ্ন জাইমা রহমানের যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি,গ্রেফতার ৬ অভিযুক্ত রিমান্ডে কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনায় বিএনপি নেতা কারাগার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম বাংলাদেশের সকল শপিংমলে, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় বন্ধের নির্দেশ বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে...পাটওয়ারী নারায়ণগঞ্জে গৃহবধু তানিয়া হত্যার মূল আসামি গ্রেফতার আজ পবিত্র আখেরি চাহার সোম্বা সফর মাসে শেষ বুধবার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন প্রায় দেড় কোটি টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০১:১৪ পিএম
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন প্রায় দেড় কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়েছে।

রোববার ০৯ আগস্ট সকাল ১০টার দিকে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের। তাসীন আক্তার হক প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত।

তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই।

এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

জানা গেছে, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়।

নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নিয়ে যাওয়া হতো।

শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হতো। ফলে রোববার পাম্প থেকে তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়।

রোববারও পাম্পের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

সকাল ১০টার দিকে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে টাকা নিয়ে যায়।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, দুর্বৃত্তরা পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি তারেক বেগ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, শিগগিরই জড়িতদের শনাক্ত করতে সক্ষম হবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)