ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বগুড়া ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক বগুড়া

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৩:৩৩ পিএম
বগুড়া ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবু (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই তরুণীর মা মোছা. আছফুল বেওয়া ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাবুর সঙ্গে ওই তরুণীর প্রায় নয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল।

এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাবু মোবাইল ফোনে ওই তরুণীকে ডেকে নেন।

অভিযোগে বলা হয়, পরে তাঁকে ঈশ্বরঘাট গ্রামের বাবুর ফুফা লুৎফর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবু তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেছেন তরুণীর মা।

বিষয়টি জানার পর তরুণীর মা বাবুর সঙ্গে তাঁর মেয়ের বিয়ের বিষয়ে কথা বলেন।

তবে অভিযোগ, এরপর বাবু বিয়ের বিষয়ে নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে তরুণীকে তাঁর বাড়ির পাশে রেখে বাবু সেখান থেকে চলে যান।

পরে বিয়ের দাবিতে বাবুর বাড়ির উঠানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী।

পরিবারের দাবি, টানা তিন দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। এ সময় বাবু বাড়ি থেকে চলে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তরুণীর মা ৬ অক্টোবর ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি পাওয়া গেছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)