Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াত অকৃতজ্ঞ,খালেদা জিয়ার দেয়া মন্ত্রিত্ব ভুলে গেছে...শাহে আলম

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৪৯ পিএম
জামায়াত অকৃতজ্ঞ,খালেদা জিয়ার দেয়া মন্ত্রিত্ব ভুলে গেছে...শাহে আলম

জামায়াতে ইসলামীকে ‘অকৃতজ্ঞ’ দল হিসেবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় দলটির দুই নেতাকে মন্ত্রী করার বিষয়টি তুলে ধরেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তাঁর দাবি, অতীতের সেই বিষয়গুলো এখন জামায়াত ভুলে গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, ‘এই দলের অভিনয় দেখতে দেখতে আমরা ক্লান্ত। এদের কৃতজ্ঞতাবোধ খুবই কম।

২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন।

এর মাধ্যমে তাদের ‘রাজাকারের তকমা’ দূর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জামায়াত এখন সেসব কথা ভুলে গেছে।’

বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এ সরকার জনগণের সরকার, দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত।

অথচ ছয় মাস না যেতে তারা এখন লংমার্চ করে সরকার পতনের হুমকি দেয়।’

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে উল্লেখ করে দলের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে জনগণের সঙ্গে নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে।

সেজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এবার স্থানীয় নির্বাচনে উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থী সমর্থন দিবে, যে বিরোধিতা করবে, বিদ্রোহী হবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে।’

এর আগে ২৩ সেপ্টেম্বর প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।

তবে নির্দিষ্ট নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন মীর শাহে আলম।

তিনি বলেন, ‘এনসিপি ও জামায়াতর সঙ্গে আওয়ামী লীগের পুরনো সম্পর্ক।

ভারতে পলাতক নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে। তাদের পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে।’

দেশে চলমান আন্দোলন আওয়ামী লীগকে সহায়তা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ১১ দলীয় জোটের নেতাদের বক্তব্যের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘১১ দলীয় জোটের নেতারা সংসদে এক কথা বললেও বাইরে আরেক কথা বলেন।

তারা নানারকম অভিনয় করছেন। এনসিপির নেতাদের বয়স কম, অথচ সম্মান দিয়ে, রাজনৈতিক ভাষায় কথা বলেন না।

তারেক রহমানকে নিয়ে বিশ্রী ভাষায় কথা বলেন। বিএনপিকে কারো হুমকিতে পরোয়া করেনা।’

অনুষ্ঠানে জানানো হয়, গত জুলাইয়ের বন্যায় বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

বাঁশখালীতে প্রায় ১২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা পরিষদের পক্ষ থেকে ৫১০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)