ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত ● গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায়....ডিবি ● নারায়ণগঞ্জ সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ জন ● ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান ● দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বৈঠকে...ইসি ● ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পরিস্থিতি গুরুতর ● বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ● ১০ বছর পর খুলে দেয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান...স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ● যুদ্ধ,জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাশিয়ান ডে উপলক্ষে রূপপুর গ্রিনসিটিতে শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক পাবনা

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৮:০৩ পিএম
রাশিয়ান ডে উপলক্ষে রূপপুর গ্রিনসিটিতে শোভাযাত্রা অনুষ্ঠিত

রাশিয়ান ডে উপলক্ষে শোভাযাত্রা বের করেন রাশিয়ান নাগরিকরা। শনিবার সকালে পাবনার রূপপুরে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার ৮১তম বিজয় দিবস উপলক্ষে রাশিয়ান ডে পালিত হয়েছে।

শনিবার (৯ মে) সকালে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক (গ্রিন সিটি) এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ আয়োজন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে রাশিয়া ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতে পালিত একটি গুরুত্বপূর্ণ স্মরণমূলক কর্মসূচি।

শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত ২৫০ জনেরও বেশি রাশিয়ান নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা তাদের পূর্বপুরুষ, মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী শহীদদের ছবি হাতে নিয়ে শ্রদ্ধা জানান।

আয়োজকরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হলো শহীদ ও যুদ্ধাহতদের স্মরণ করা, ইতিহাস ও ত্যাগের প্রতি সম্মান জানানো, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া।

শোভাযাত্রাকে ঘিরে পুরো গ্রিন সিটি এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়াও দিনটি পালন উপলক্ষে শনিবার সন্ধ্যায় গ্রীন সিটির অভ্যন্তরের স্টেডিয়ামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)