Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ নারী হকি দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ১১:১২ এ এম
সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ নারী হকি দল

সমতায় শেষ হওয়া ম্যাচের ভাগ্য নির্ধারিত হলো পেনাল্টি শুটআউটে। সেখানেই সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী হকি দল।

ফলে প্রতিযোগিতায় নবম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার ০২ অক্টোবর সকালে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়।

এরপর পেনাল্টি শুটআউটে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল।

১০ মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে চলে যান বাংলাদেশের লিমা আক্তার।

ফলে কিছু সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় বাংলাদেশকে। এই সুযোগ কাজে লাগিয়ে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন।

এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে।

শুটআউটে স্নায়ুচাপ সামলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করল বাংলাদেশের নারী হকি দল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)