ঢাকা, বাংলাদেশ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি....শফিকুর রহমান মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ ভাতা ঘোষণার দাবিতে সাংবাদিক সমাবেশ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বাংলাদেশ ডাক বিভাগের রেকর্ড,২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন বিএনপির দুর্দিনে সবচেয়ে যোগ্য ও আস্থাভাজন মহাসচিব ছিলেন আবদুস সালাম তালুকদার....ডা. রাসকিন যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন...ডোনাল ট্রাম্প লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে...নাহিদ ইসলাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে শ্যামপুর-কদমতলীতে বিক্ষোভ এলাকাবাসীর প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, তিনজনের বিরুদ্ধে মামলা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আগামী জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

আ জা ডেক্স

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০২:৩০ পিএম
আগামী জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

মাঠের ক্রিকেটে ভারত-বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা বরাবরই বাড়তি উত্তেজনা তৈরি করে।

তবে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন ও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের নানা জটিলতার কারণে সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

এবার সেই অনিশ্চয়তা কাটিয়ে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরের কথা ছিল ভারতের। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ঢাকা ও চট্টগ্রামে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।

আগামী ০১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সম্ভাব্য সময়ও নির্ধারণ করেছিল বিসিবি।

তবে একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ থাকায় সেপ্টেম্বরের সূচি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

ফলে নির্ধারিত সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজ আয়োজন আর সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে সিরিজটি আগামী বছরের জানুয়ারিতে সরিয়ে নেওয়ার সম্ভাবনাই এখন বেশি। বিসিবি ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) পারস্পরিক আলোচনা এবং সরকারের সবুজ সংকেতের ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে।

এশিয়ান নিউজ নেটওয়ার্ককে (এএনআই) বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে, আর বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’

এর আগে বিসিবির জানুয়ারির ঘোষণার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে।

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়।

পরে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়।

এসব ঘটনায় দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছিল।

তবে সাম্প্রতিক সময়ে সেই তিক্ততা কিছুটা কমতে শুরু করেছে। বিশেষ করে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের ভারত সফর এবং বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন আশার সৃষ্টি করেছে। এ কারণে সেপ্টেম্বরের পরিবর্তে আগামী জানুয়ারিতে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা এখন আরও জোরালো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)