Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কাঁচপুর রাজস্ব সার্কেল সহকারী ভূমি কমিশনার

সোনারগাঁয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৭:৪২ পিএম
সোনারগাঁয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের জেরে দুটি হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০১ আগষ্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে তিনি বলেন, রয়েল স্পেশালিস্ট ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছারা, সেবার মূল্য তালিকা যথাযথ না সংরক্ষণ, সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান ছাড়া নিয়মিত কর্মচারি দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

এসব অভিযোগের ভিত্তিতে দুটি হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান,জনস্বাস্থ্য নিশ্চিতে উপজেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে প্রশাসনের পাশাপাশি পুলিশ, উপজেলা হাসপাতাল কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)